৪০ লাখের ঘরে লোকাল বাস

momtaj20161126191252ফোক সম্রাজ্ঞী মমতাজের গাওয়া লোকাল বাস গানটির দর্শক সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে গানটি গানচিলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে ৪০ লাখ বিশ হাজারেরও বেশিবার।

গেল ২ সেপ্টেম্বর গানটি ইউটিউবে প্রকাশ পায়। এরপর থেকেই গানটি সবার দৃষ্টি আকর্ষণ করে নেয়। গেল দুই মাস ধরে গানের ভুবনে সবচেয় আলোচিত গান এটিই।

গানটি নির্মাণের সময় শিল্পী মমতাজ বলেছিলেন, লোকাল বাস দারুণ কিছু উপহার দেবে দর্শকদের। অবশেষে সেটিই হলো। বলা চলে গেল কোরবানী ঈদের সেরা বিনোদন ছিল এই গানটি। সেই সময়ে মাঠ-ঘাট পথে প্রান্তরে এমনকি বাড়ি ফেরা মানুষের মোবাইলে মোবাইলে বাস-ট্রেনেও শুনতে পাওয়া গেছে ‘লোকাস বাস’। এখনো বাজছে সর্বত্র। বিভিন্ন অনুষ্ঠান-কনসার্টেও গানটি শিল্পীদের গাইতে দেখা গেছে।

‘লোকাল বাস’ গানের কথা লিখেছেন গোলাম রাব্বানী ও লুৎফর হাসান। সুর করেছেন প্রীতম হাসান ও লুৎফর হাসান। এর সংগীতায়োজনে প্রীতম হাসান। গানে র্যাুপ করেছেন শাফায়েত। তাকেও দেখা গেছে ভিডিওতে।

মমতাজের গাওয়া এই গান দিয়ে প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন লাক্স তারকা টয়া। তার সঙ্গী ছিলেন সৌমিক আহমেদ। ‘লোকাল বাস’ গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশু। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ।

লোকাল বাস প্রকাশের পর থেকে সব শ্রেণির দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায় গানটি এবং মিউজিক ভিডিওটি। মিউজিক ভিডিওতে দেখা গেছে, একটি শুটিং সেটে এক দম্পতি ঢুকে পড়ে। তারা হলেন টয়া ও সৌমিক। দু’জনই ঝগড়া করছেন। সৌমিকের চোখে টয়ার কোনো গুণ নেই। একথা শুনে টয়া জোর করে লোকাল বাসে উঠে বিভিন্ন ভঙ্গিতে নাচতে শুরু করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.