‘ফোর্স থ্রি’ নিশ্চিত

bb47a60e42a1eaaa7b53f033f83729b6-abraham-iduring-sonakshi‘ফোর্স টু’ ছবির সাফল্যে দুজনই উড়ছেন। সোনাক্ষি সিনহা ও জন আব্রাহাম জুটির এই কিস্তির সাফল্যে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে তৃতীয় কিস্তির কাজ। ছবির অভিনয়শিল্পী ও প্রযোজক জন আব্রাহাম এমনটাই বললেন।

‘ফোর্স টু’ ছবির সাফল্য পরবর্তী এক পার্টিতে জন তৃতীয় কিস্তির কাজ শুরুর ঘোষণা দেন। জন বলেন, ‘আমরা অবশ্যই “ফোর্স থ্রি” তৈরি করব। পরিচালক হিসেবে অভিনয় দেও-ই থাকছেন। বিপুল ও আমি দুজনেই প্রযোজনা করব। আগামী বছরের মাঝামাঝি সময়ে ছবির কাজ শুরু করব।’ ‘ফোর্স টু’ ছবির সফলতা প্রসঙ্গে জন বলেন, ‘আমরা ছবিটির সফলতা উদ্‌যাপন করছি। ছবিটি তৈরিতে আমরা কঠিন পরিশ্রম করেছি।’ হিন্দুস্তান টাইমস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.