‘সালমানের সঙ্গে প্রেম করতে চাইবে না, এমন মেয়েই নেই’

eaqipmvএ বছর ৫২-তে পা দিতে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এখনও তিনি নারীমহলে সমান জনপ্রিয়। ওদিকে অভিনেত্রী অ্যামি জ্যাকসন জানালেন, সালমানের সঙ্গে প্রেম করতে চাইবে না, এমন মেয়েই নেই!

অ্যামি অভিনীত ‘ফ্রিকি আলি’ ছবির প্রযোজক ছিলেন সালমান। এরপর থেকেই তাদের মধ্যে তাদের বেশ সখ্যতা দেখা যাচ্ছে। যদিও সালমানকে ‘বিরাট বন্ধু’ বলে উল্লেখ করেছেন অ্যামি। কিন্তু হাবেভাবে অন্যরকম ইঙ্গিত দিচ্ছেন তারা। শোনা যাচ্ছে, অ্যামিকে চমকে দিতেই তার ‘রোবট ২’ ছবির পোস্টার প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন সালমান। এরপর অ্যামির কাছে জানতে চাওয়া হয়, ‘সুলতান’ তারকাকে তিনি ডেট করতে চান কিনা। এই প্রশ্নের জবাবে অ্যামি বলেন, ‘কে সালমান খানকে ডেট করতে না চায়! আমি পুরোপুরি সিঙ্গেল। দারুণ সুখী’।

সালমানের ফিটনেসের প্রশংসা করে অ্যামি বলেছেন, ২০ কেজি ওজন ঝরিয়েছেন সালমান। দুর্দান্ত লাগে তাকে দেখতে। তিনি আরও বলেছেন, ‘সালমান আমার দারুণ ভালো বন্ধু, আমায় প্রচুর গাইড করেছেন। অক্ষয় কুমারও সবসময় আমাকে সাহায্য করেন। প্রস্তাব পেলে সালমানের বিপরীতে অভিনয় করতে রাজি আছি’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.