কর্তন ছাড়াই ‘ইউ’ সনদ পেল ‘দঙ্গল’

90fd8f199d4b793f255a3ad93d5638c9-dangal‘দঙ্গল’ ছবিতে কুস্তিগির হিসেবে লড়তে দেখা যাবে আমির খানকে। কিন্তু ছবি মুক্তির আগে ‘ইউ’ সনদ পেতে একটুও লড়তে হয়নি মিস্টার পারফেকশনিস্টকে। কর্তন ছাড়াই ‘ইউ’ সার্টিফিকেট পেয়েছে আমিরের নতুন ছবি ‘দঙ্গল’।

মঙ্গলবার বিকেলে আনরেসটিকটেড পাবলিক এক্সিবিশন বা ইউ সনদ পায় ছবিটি। দারুণ ব্যাপার হলো, ছবিটির অডিও, ভিডিও কোনো কিছুতেই কাঁচি স্পর্শ করতে পারেনি কর্তৃপক্ষ। সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর একটি সূত্র বলছে, ‘দঙ্গল’ ছবিটি কন্যাশিশু ক্ষমতায়ন নিয়ে। এটি যে শুধু সবার দেখা উচিত তা-ই নয়, বরং করমুক্তও হওয়া উচিত। আমিরের এক বন্ধু জানিয়েছেন, ‘ছবির কাজ শেষ হয়েছে সেপ্টেম্বরে। আমির বড়দিনের অপেক্ষায় আছে। ছবির সাফল্যের ব্যাপারে তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে।’
‘দঙ্গল’ পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। আমির খান ছাড়া এতে অভিনয় করেছেন ফাতিমা সানা শাইখ, সাক্ষি তানওয়ার, সানিয়া মালহোত্রা ও রাজকুমার রাও। বলিউড হাঙ্গামা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.