‘তুমি যে আমার’ এ হৃদয়-পড়শির গান

9f0c0490c45857e4cddbe6b22ab068e8-ridoy‘তুমি যে আমার’ ছবির আরেকটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান ও পড়শি। গতকাল বুধবার গানটির রেকর্ডিং শেষ হয়েছে। ‘তুমি যে আমার’ শিরোনামে এই গানের কথা লিখেছেন আসিফ ইকবাল।
আরটিভি প্রযোজিত ‘তুমি যে আমার’ ছবির শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানান পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার আগেই ছবির গানগুলোর রেকর্ডিংয়ে কাজ করা হচ্ছে। তুমি যে আমার শিরোনামের এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান।
পরিচালক রাজ বলেন, ‘অনেক যত্ন নিয়ে তুমি যে আমার সিনেমার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে গানের রেকর্ডিং করছি। আমার এই ছবির গানগুলোতে সময়ের তারকাশিল্পীরাই কণ্ঠ দিচ্ছেন। আর সেই সঙ্গে গানগুলো শ্রোতাদের কাছে কীভাবে নেওয়া যায় সেই পরিকল্পনাও করছি। এমনিতেই আমার সিনেমাতে গানের প্রাধান্য থাকে। আগের সিনেমার গানগুলোও শ্রোতাদের কাছে দারুণ সমাদৃত হয়েছে। সুন্দর গায়কির হৃদয় ও পড়শিকে ধন্যবাদ। আশা করি এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।
‘তুমি যে আমার’ ছবিতে এরই মধ্যে মাহমুদ মানজুরের লেখা ‘তুমিময়’ শিরোনামের একটি গান গেয়েছেন তাহসান ও কোনাল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.