অবশেষে বাগদান করলেন তারা!

cooper_irinaমার্কিন অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে রাশিয়ান সুন্দরী মডেল ইরিনা শায়েকের প্রেম চলছে দীর্ঘদিন ধরে। তাদের এই রোমান্টিক সম্পর্কের খবর জানা গেছে গত বছরেই। ২০১৫ সালের মে মাস থেকে তাদের ঘনিষ্ঠতা শুরু। এতদিনে কুপারের সন্তানের মা হতে চলেছেন ইরিনা। জানা গেছে, এই জুটি নাকি সম্প্রতি বাগদান করেছেন। ইরিনার হাতের আংটি তারই ইঙ্গিত দিয়েছে বলে গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে।

ক’দিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কুপারের সন্তানের মা হতে চলেছেন ইরিনা। অন্তঃসত্ত্বা অবস্থায় সম্প্রতি একটি ফ্যাশন শো’র র‍্যাম্পে হেঁটেছেন ৩০ বছর বয়সী এই সুপারমডেল। সর্বশেষ গত বুধবার প্রকাশ্যে দেখা মিলেছে ইরিনার। তার হাতে ছিল হীরার আংটি। সেখান থেকে ধারণা করা হয়, অবশেষে বাগদান করলেন কুপার ও ইরিনা জুটি।

গণমাধ্যমের সূত্রমতে, আগামী বছরের মে মাসে সন্তানের জন্ম দেবেন ইরিনা। এই জুটির ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘ইরিনা খুব চমৎকার সময় কাটাচ্ছেন। সন্তান আসার জন্য অপেক্ষা করতে পারছেন না এই জুটি। শুধু তারাই জানেন, তাদের ঘরে ছেলে নাকি মেয়ে জন্ম নিতে যাচ্ছে!’

যদিও শোনা যাচ্ছিল, কুপারের মায়ের কারণে বিচ্ছেদ করেছিলেন এই রোমান্টিক যুগল। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। দাদি হওয়ার খুশিতে দিন কাটাচ্ছেন তিনি। পুরো পরিবারই নাকি আনন্দঘন সময় কাটাচ্ছেন বলে জানায় তাদের আপনজনেরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.