বড়দিনে সন্তানদের সঙ্গে ৪ ঘণ্টা…

39f1a19402064ecb504f4efca0bdcf1d-untitled-2গত বড়দিনেও থাইল্যান্ডের ফুকেটে বিশাল বাংলো ভাড়া করে বড়দিন উদ্যাপন করেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দম্পতি। এখন সেই সংসার ভেঙেছে। তাতে উৎসব উদ্যাপন তো আর থেকে থাকবে না। স্বল্প পরিসরে হলেও সন্তানদের নিয়ে বড়দিন পালন করবেন জোলি ও পিট। তবে একসঙ্গে নয়। পিট তাঁর সন্তানদের সঙ্গে বড়দিন উদ্যাপনের জন্য সময় পাবেন চার ঘণ্টা। এই চার ঘণ্টার মধ্যে তাদের উপহারও দিতে পারবেন তিনি।
জোলির দিক থেকে সবুজ সংকেত পেয়েছেন পিটের আইনজীবীরা। জোলি ও পিটের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, গত মাসে থ্যাংকসগিভিং উৎসবের সময় সন্তানদের সঙ্গে দেখা করতে পারেননি ব্র্যাড পিট। কারণ, জোলি সে সময় অনুমতি দেননি। এ নিয়ে বেশ কষ্ট পেয়েছিলেন পিট। তবে এবার জোলির দিক থেকে সবুজ সংকেত পাওয়ায় পিট আনন্দিত। তাই সাক্ষাতের চার ঘণ্টা কীভাবে উদ্যাপন করবেন, এ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি অনেক আগে থেকেই।
তবে সন্তানদের সাক্ষাৎ পাওয়ার জন্য পিটকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। শুরুতেই তাঁকে রাগ নিয়ন্ত্রণের জন্য কাউন্সেলরের শরণাপন্ন হতে হবে। সেখান থেকে ছাড়পত্র পেলে তাঁকে শারীরিক পরীক্ষা করাতে হবে। সাক্ষাতের আগে যদি তাঁর শরীরে কোনো ধরনের মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়, তাহলে বড়দিনেও দেখা হবে না সন্তানদের সঙ্গে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.