বিচ্ছেদের জন্য ১০ কোটি রূপি চান মালাইকা

arbaz_malaika_0চলতি বছরের শুরুটা হয়েছিল বলিউড তারকা আরবাজ খান ও মালাইকা আরোরা দম্পতির বিচ্ছেদের মধ্য দিয়ে। অনেক কাদা ছোঁড়াছুড়ির পর অবশেষে আদালতে গড়ালো তাদের সংসারের ভাঙন। অনেকদিন থেকেই আরবাজের কাছ থেকে আলাদা বাস করে আসছিলেন মালাইকা। এবার আরবাজের কাছ থেকে ভরণপোষণ হিসেবে ১০ কোটি রূপি দাবি করেছেন তিনি।

সূত্রের খবর, আরবাজের সঙ্গে সম্পর্কের ইতি টানতে মালাইকা সর্বনিম্ন ১০ কোটি রূপি দাবি করেছেন। এর কমে বিবাহ বিচ্ছেদের নিষ্পত্তি করতে তিনি কিছুতেই রাজি নন। ওদিকে আরবাজ এখনও মানসিক আঘাত থেকে বেরোতে পারেননি। এছাড়া মালাইকার এতো বড় অংকের অর্থ দাবি অবাক করেছে অনেককে।

বিচ্ছেদের পর মালাইকার সঙ্গেই থাকবে ছেলে আরহান খান। আগমী বছরের মে মাস নাগাদ আদালতের রায় ঘোষণার কথা। কিন্তু তাও কিছু প্রশ্ন থেকেই গেছে। এর মধ্যে অন্যতম হলো, ভরণপোষণ ও বিচ্ছেদের জরিমানা। মালাইকা আর আরবাজ নাকি প্রায়ই এই প্রসঙ্গে আলাপ করছেন।

এও শোনা গেছে, আরবাজ নাকি এই বিচ্ছেদ মানেননি। শেষ পর্যন্ত তিনি সেই চেষ্টাই করে গেছেন। কিন্তু মালাইকার সিদ্ধান্ত তিনি আরবাজের সঙ্গে থাকতে পারবেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.