মার্কিন পপতারকা রিহানা ও র্যাপার ড্রেকের মধ্যে প্রেমের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে। পরে শোনা যায়, টেইলর সুইফটে মজেছেন মার্কিন এ র্যাপার। কিন্তু ইদানিং হলিউডে চলছে অন্য বিতর্ক। সাম্প্রতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, জেনিফার লোপেজের সঙ্গে প্রেম করছেন ড্রেক। আর তাই জেনিফারের সঙ্গে বন্ধুত্বের ইতি টানলেন রিহানা। জানা গেল, ইন্সটাগ্রাম থেকে লোপেজকে সরিয়ে দিয়েছেন রিহানা।
ড্রেক ও লোপেজ একসঙ্গে ইদানিং প্রচুর সময় কাটাচ্ছেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তাদের সম্পর্ক রোমান্টিক সম্পর্কে পরিণত হবে। কিন্তু সব দেখে মনে হচ্ছে আসলেই প্রেম করছেন ৪৭ বছর বয়সী লোপেজ ও ৩০ বছর বয়সী ড্রেক। তারা নিজেদের একটি ছবিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন, সেখানে তাদের বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে।
সব দেখে মনে হচ্ছে, এসব ছবি দেখেই রিহানা জেনিফার লোপেজকে ইন্সটাগ্রাম থেকে আনফলো করেছেন। যদিও আগে তারা বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
গত অক্টোবরেই রিহানার সঙ্গে প্রেমের সম্পর্কের যবনিকা টানেন ড্রেক। এর আগে গত আগস্টে ক্যাসপার স্মার্টের সঙ্গে বিচ্ছেদ ঘটে জেনিফার লোপেজের।