ঢাকা-চট্টগ্রাম থেকে মাস্কাটে প্রতিদিন ফ্লাইট ইউএস-বাংলার

downloadঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাস্কাটে সপ্তাহের সাতদিনই ফ্লাইট চালু হতে যাচ্ছে। যাত্রীদের অতিরিক্ত চাহিদা থাকায় শনিবার (১৪ জানুয়ারি) থেকে এ সেবা চালু করতে যাচ্ছে দেশের অন্যতম সেরা এ এয়ারলাইন্সটি।

প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ও চট্টগ্রাম থেকে রাত ১০টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। পৌঁছাবে মাস্কাটের স্থানীয় সময় রাত ২টায়।

মাস্কাট থেকে প্রতিদিন স্থানীয় সময় রাত ৩টায় চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। চট্টগ্রামে পৌঁছাবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সকাল ১০ টা ৪০ মিনিটে।

ঢাকা থেকে মাস্কাটের ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা। রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা। চট্টগ্রাম থেকে মাস্কাটের সর্বনিম্ন ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫৭ টাকা। সব ভাড়ায় ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

১১ নভেম্বর ২০১৬ থেকে প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটের ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস-বাংলা।

বর্তমানে এয়ারলাইন্সটি আন্তর্জাতিক রুট মাস্কাট ছাড়াও কলকাতা ও কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট নিয়মিত সেবা দিচ্ছে।

২০১৪ সালের ১৭ জুলাই ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরু করার পর এখন পর্যন্ত প্রায় ২০ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশ এভিয়েশনের ইতিহাসে একটি রেকর্ড। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দু’টি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বহরে যুক্ত হবে।

খুব শিগগিরই সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজুহ, দোহাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.