জিম্মিদশায় বিমানের একটি ফ্লাইট, ছিনতাইকারী নিহত

জিম্মিদশায় বিমানের একটি ফ্লাইট, ছিনতাইকারী নিহত।

বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টাকালে যৌথবাহিনীর অভিযানে পরাভুত হযেছে। অভিযানের সময় আহত অবস্থায় ওই ছিনতাইকারীকে আটক করা হলেও পরে তার মৃত্যু ঘটে। নিহত অস্ত্রধারীর নাম মাহাদী। তার বুকে বোমা বাধা ছিল। রোববার সন্ধ্যায় চট্রগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এ ঘটনা ঘটে। রাতে এ রিপোর্ট লেখার সময় শাহ আমানত বিমানবন্দরে বিমানবাহিনীর চট্র্রগ্রাম ঘাটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সাংবাদিকদেরকে বলেন- যাত্রীরা সবাই সুস্থ অবস্থায় আছেন। একজন যাত্রীরও কোন ক্ষতি হয়নি। ওই অস্ত্রধারীকে বিশেষ অভিযানে বিমানের ভেতর থেকে আহত অবস্থায় বের করে আনা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। অস্ত্রটি কি ধরণের সেটাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাতে চট্রগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেছেন, হলি আর্টিজানে নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তার নেৃতৃত্বে এখানে মাত্র ৮ মিনিটের অভিযানে পরাভুত করা হয় অস্ত্রধারীকে।

বিমানের একজন পরিচালক জানিয়েছেন- বিজি-১৪৭ নং ফ্লাইটটি বিকাল সাড়ে চারটায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার সিডিউল ছিল। তাতে যাত্রী ছিল বিজনেস ক্লাসে ৯ জন, ইকনোমি ক্লাসে ১৩৪ জন। ফ্লাইটের ককপিটে ছিলেন ক্যাপ্টেন শফিউল ও ফার্স্ট অফিসার মুনতাসির। কেবিন ক্র ছিলেন- নিম্মি. হুসনে আরা, সাগর, সাকুর ও বিথী। ওই ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে টেক অফ করার পর পরই ককপিটে বসে ক্যাপ্টেন শফিউল ও ফার্স্ট অফিসার মুনতাসির কোনভাবে আচ করতে পারেন ভেতরে যাত্রীবেশে সন্ত্রাসীর ঘাপটি মেরে আসে। এরপরই তিনি শাহ আমানতে টাওয়ারের কাছে জরুরি অবতরণের মেসেজ পাঠান। অত্যন্ত সুকৌশলে তিনি ফ্লাইটটি ল্যান্ড করার পর দ্রুত যাত্রীদের নিয়ে বের হয়ে আসতে সক্ষম হন।

একটি সূত্র জানায়-ওই ফ্লাইটটি টেক অফের পর পরই একজন যাত্রী নিজেকে মেহেদী নামের যাত্রী পরিচয়ে ককপিটে গিয়ে পাইলটের সঙ্গে কথা বলতে চান। তাকে সে সুযোগ দেয়া হলে সে ক্যাপ্টেনের কাছে জানান-জরুরি ভাবে এখনই প্রধানমন্ত্রির সঙ্গে কথা বলতে হবে। এতে ক্যাপ্টেন জরুরি অবতরণের মেসেজ পাঠান টাওয়ারে। বিকালে সোয়া ৫টায় ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের সঙ্গে সঙ্গেই কেবিনক্রুরা পেছনের জরুরি নির্গমনের দরজা দিয়ে একে একে সব যাত্রীকে বের করে আনেন। এদিকে ককপিটে আলোচনার ছলে ক্যাপ্টেন ওই অস্ত্রধারীকে রেখেই বের হয়ে আসতে সক্ষম হন। ভেতরে তখন ছিলেন কেবিনক্রু সাগর।

এদিকে খবর পেয়ে চট্রগ্রাম বিমান বাহিনীর ঘাটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য নিরাপত্তার রক্ষীদের যৌথ অভিযানের প্রস্তুুতি নেয়া হয়। তারা গ্রাউন্ড থেকে ফোনে অস্তধ্রারীর সঙ্গে কথা বলতে থাকেন। তাকে ফোনে কথা বলায় ব্য¯ত রেখে হঠাৎ এক পর্যায়ে ফ্লাইটের ভেতরে পৌছে যায় নিরাপত্তারক্ষীরা। তারা ওই অস্ত্রধারীকে ঝাপটে ধরে বের করে আনেন।

জানা গেছে- ফ্লাইটটি যখন মাঝ আকাশে, তখন এক ব্যক্তি পাইলটকে অস্ত্র ঠেকিয়ে উড়োজাহাজটি জিম্মি করেন।

পুলিশের বিশেষ শাখার ডিআইজি আকমল হোসেন বলেন, “ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর একজন যাত্রী ককপিটে ঢুকে পাইলটকে পি¯তল ধরে বলে, আমাকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়ে দিতে হবে। পাইলট ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চট্রগ্রামে অবতরণ করান। যতটুকু জানা গেছে সাগর নামে একজন ক্রু ছাড়া আর কেউ নেই বিমানে।

ওই উড়োজাহাজে দেড়শ যাত্রীর সঙ্গে থাকা সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল গণমাধ্যমকে বলেন- পাইলট আমার সঙ্গে নেমে এসেছিল। সে বলেছে, তাকে পারসু করার চেষ্টা করেছে হাইজ্যাকার, বলছে সে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়।

ওই ব্যক্তি একাই এই কান্ড ঘটিয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন। যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে।এটা নিশ্চিত যে একজন সন্দেহভাজন বিমনটির ভেতরে এখনও অবস্থান করছে। প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ জানান, যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে। এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি।

ফায়ার সার্ভিস সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, জরুরি অবতরণের সংবাদ পেয়ে ৬টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি উড়োজাহাজের চারপাশে অবস্থান নেয়। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, উড়োজাহাজের জিম্মিদশার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি। যিনি জিম্মি করেছেন তিনি উড়োজাহাজের ভেতরেই রয়েছেন। পুলিশ উড়োজাহাজটি ঘিরে রেখেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সব যাত্রী নিরাপদে অবতরণ করেছেন। বড় ধরণের কিছু ঘটেনি।

জানাগেছে রোববার বিকেল ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পরপরই অস্ত্রধারী এক ব্যক্তি পাইলটের ককপিটে প্রবেশের চেষ্টা করলে কেবিন ক্রুরা তাকে বাধা দেন। এরই মধ্যে একটি গুলির শব্দ শুনতে পান যাত্রীরা। পরে টালমাটাল বিমানটি বিকেল ৫টা ৪০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পাইলটের দক্ষতায় বিমানটিতে থাকা সকল যাত্রীর প্রাণ বেঁচে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসময় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছিলেন ওমানগামী ফ্লাইটের যাত্রী কাউছার। তিনি জানান, ‘তিনি ওমান প্রবাসী। আজ তার ফ্লাইট। তাই তিনি প্রয়োজনীয় সকল নিয়মাবলি পূরণ করেই বিমানবন্দরে প্রবেশ করেন। ছিনতাইয়ের কবলে থাকা বিমানটি যখন অবতরণ করে তখন তারা দ্বিতীয় তলায় ছিলেন। এর মাঝে পৌনে ছয়টার দিকে এ বিমানটি জরুরিভাবে অবতরণ করে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের অফিস স্টাফদের বিমানটির কাছে ছুটে যেতে দেখেন।’

কাউছার বলেন, ‘প্রথমে ওই বিমানে ইমারজেন্সি এক্সিট দিয়ে কিছু যাত্রীকে বের হতে দেখি। পরে বিমানের সামনের দিকে মইয়ের মত কিছু একটা লাগিয়ে কয়েকজন পাইলটের জানালা বরাবর গিয়ে বেশ কিছু সময় কথা বলতে দেখা যায়। পরে উপরের একটি দরজা দিয়ে পাইলট বেরিয়ে আসেন। ’

তিনি আরো বলেন, ‘প্রথম দিকে যখন হুড়োহুড়ি শুরু হয় তখন আমিসহ অনেকেই নিচতলায় নেমে আসি। এসময় ওই বিমানের কয়েকজন যাত্রী বিমানে গুলির ঘটনা ঘটেছে বলে জানান। তবে সবাই এক বাক্যে বলেছেন পাইলটের দক্ষতায় তারা বেঁচে ফিরেছেন।’

এদিকে রোববার রাত পৌনে ৮টায় শাহ আমানত বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে বিমানবাহিনীর এয়ারভাইস মার্শাল মুফিত বলেন, ‘সামরিক বাহিনীর যৌথ কমান্ডো অভিযানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবস্থানরত বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী ব্যক্তিকে আহত অবস্থায় আটক করা হয়েছে। যাত্রী ও ক্রু সবাই সুস্থ রয়েছেন। কেউ কোনো আঘাত পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক নির্দেশনায় এ অভিযান সফলভাবে পরিচালিত হয়।’

তিনি বলেন, বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী ওই ব্যক্তিকে টেলিফোনে ব্যস্ত রেখে বিশেষ কৌশলে অভিযান পরিচালিত হয়। ওই ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তিনি সুস্থ নাকি মানসিক রোগী সে সম্পর্কে তদন্ত শেষে বলা সম্ভব হবে বলে জানান মুফিত।

এদিকে সেনাবাহিনীর স্পোশাল ফোর্স চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের দায়িত্ব গ্রহণ করেছে বলে জানিয়েছে আন্তবাহিনী গণসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

একজন প্রত্যক্ষদশী ক্রু জানান, সাড়ে চারটায় কিছু সময় পর ময়ূরপঙ্খী আকাশে প্রায় ১৫ হাজার ফুট ওপরে দিকে উড়ে যাচ্ছিল। তখন উড়োজাহাজের ভেতরে যাত্রীদের আসনে থাকা এক ব্যক্তি উঠে ককপিটের দিকে আসেন। এ সময় ওই ব্যক্তি এক ক্রুর কাছে যান। কাছে গিয়ে তিনি ওই ক্রুকে ধাক্কা দেন এবং সঙ্গে সঙ্গে একটি পিস্তল ও বোমাসদৃশ একটি বস্তু বের করে বলেন, ‘আমি বিমানটি ছিনতাই করব। আমার কাছে পিস্তল ও বোমা আছে। ককপিট না খুললে আমি বিমান উড়িয়ে দেব।’ এর মধ্যে অন্য কেবিন ক্রুরা ককপিটে থাকা পাইলট ও সহকারী পাইলটকে গোপনে সাংকেতিক বার্তা দেন যে, উড়োজাহাজে অস্ত্রধারী আছে, উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে। ঠিক এ সময় উড়োজাহাজটি চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল।

ওই ক্রু বলেন, উড়োজাহাজটি আকাশের ১৫ হাজার ফুটের কিছু ওপরে উড্ডয়ন করছিল। এর মধ্যে পাইলট মো. শফি ও সহকারী পাইলট মো. জাহাঙ্গীর চট্টগ্রামগামী উড়োজাহাজটির ককপিটের দরজা বন্ধ করে দেন এবং কৌশলে জরুরি অবতরণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বার্তা পাঠান। উড়োজাহাজে থাকা একটি সূত্র জানিয়েছে, ককপিটের দরজা না খোলায় অস্ত্রধারী ব্যক্তিটি চিৎকার করছিলেন। একপর্যায়ে ওই অস্ত্রধারী উড়োজাহাজের ভেতরে ‘বিস্ফোরণের’ মতো ঘটান। ততক্ষণে উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। তবে ওই অস্ত্রধারী ফ্লাইট স্টুয়ার্ট সাগরকে আটকে রেখেছে। উড়োজাহাজ অবতরণের পর কৌশলে উড়োজাহাজের ডানার পাশের চারটি ইমারজেন্সি গেট দিয়ে যাত্রীরা নেমে পড়েন। উড়োজাহাজে থাকা এক যাত্রী জানিয়েছেন, তিনি নেমে আসা পর্যন্ত ক্রু সাগর ছাড়া ককপিটের ভেতরে তখন পর্যন্ত দুজন বৈমানিক ছিলেন।

৮ মিনিটের সফল অভিযান, বিমান চলাচল শুরু

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি-১৪৭ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের পর ক্যাপ্টেন ও বেশিরভাগ যাত্রী নিরাপদে নেমে যেতে পারলেও একাধিক কেবিন ক্রু বিমানটির ভেতরে জিম্মি ছিল। পরে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলাবাহিনীর ৮ মিনিটের সফল যৌথ অভিযানে ছিনতাইকারীকে আটক করা হয়। সিভিল অ্যাভিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলাবাহিনী ৭টা ১৭ মিনিটে অভিযান পরিচালনা করে। এটি শেষ হয় ৭টা ২৫ মিনিটে। এ সময় ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আটক আহত ছিনতাইকারী সুস্থ্য হলে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এর আগে এমন ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

বিমানের ভেতরে গুলি ছুড়েছে অস্ত্রধারী

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটির ভেতরে অস্ত্রধারী গুলি করেছেন বলে জানিয়েছেন বিমান যাত্রীরা। এ সময় সন্দেহভাজ ছিনতাইকারীকে বিমানের ভেতরে রেখে কর্ডন করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিমানে যাত্রীদের মধ্যে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিমানটির ডানা দিয়ে নামতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোযাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এক গাড়ির চালক বলেন, আমি দেখছিলাম আমার বস এসেছে কিনা। দেখলাম, ইমার্জেন্সি গেট খোলা। ভাবছিলাম কোনো আগুনের ঘটনা ঘটতে পারে। এরপর দেখলাম, ইমার্জেন্সির ওখান দিয়ে যাত্রীরা লাফিয়ে লাফিয়ে বের হয়ে আসছে। ভেতর থেকে শোনা গেল যে, ওরা শুট করেছে। ওই বিমানেই অনবোর্ড যাত্রী ছিলেন সংসদ সদস্য এবং জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল। তিনি বলেন, আমি দেখছি বিমানটাকে। একজন বাঙালি যাত্রীকে গুলি করে। ওই সময় যাত্রীরা বের হয়ে আসেন। সবাই নিরাপদেই বের হন। পাইলট আমার সঙ্গে এসেছিল। সে বলেছে, একজন স্যুট করেছিল। পাইলট তাকে বুঝানোর চেষ্টা করেছে। ছিনতাইকারী বলেছে, সে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলটসহ দুইজন ক্রুকে জিম্মি করে রেখেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.