বিমান ছিনতাই চেষ্টা: তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়লো ২ দিন

বিমান ছিনতাই চেষ্টা: তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়লো ২ দিন।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিমান ময়ূরপঙ্খী ‘ছিনতাই চেষ্টা’র ঘটনা তদন্তে প্রতিবেদন জমা দেওয়ার সময় ৫ দিন থেকে বাড়িয়ে ৭ দিন করা হয়েছে। রোববার (৩ মার্চ) বিমান সচিব মহিবুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

ঘটনার দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি রাতেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৫ সদস্যের কমিটি করা হয়। ওই সময়ে কমিটিকে ৫ দিন সময় দেওয়া হয় তদন্ত প্রতিবেদন জমা দিতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, বিমান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচক পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির, সিকিউরিটি কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) আলমগীর ও বিমান বাংলাদেশের পরিচালক (প্লানিং) এয়ার কমোডর (অব.) মাহবুব জাহান খান।

প্রসঙ্গত, বিজি-১৪৭ ফ্লাইটটি ২৪ ফেব্রুয়ারি বিকাল ৫ ঘটিকায়  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ে। ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি ‘ছিনতাইকারীর’ কবলে পড়ে। পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ছিনতাই চেষ্টাকারী  পলাশ নিহত হয়। বিমানে থাকা যাত্রীরা সবাই  নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.