স্থায়ী হলেন বিমানের ২৫ ক্যাজুয়াল কর্মচারী

অবশেষে বাংলাদেশ বিমানের ২৫ জন সি নং (ক্যাজুয়াল) কর্মচারীর চাকরি স্থায়ী করা হল। বুধবার দুপুরে বিমানের প্রধান কার্যালয়ে তাদের হাতে স্থায়ীকরনের চিঠি তুলে দেয়া হয়।

বিমান শ্রমিক লীগ (সিবিএ) দীর্ঘদিন ধরে এই কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের আন্দোলন করে আসছিল। আজ চিঠি বিমানের প্রধান কার্যালয় বলাকার কনফারেন্স রুমে কর্মচারীদের স্থায়ীকরণের চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশ বিমানের পরিচালক (প্রশাসন) ড. পার্থ কুমার পন্ডিত। এসময় উপস্থিত ছিলেন সিবিএ সভাপতি মশিকুর রহমান, সাধারণ সম্পাদক মন্তাছার রহমানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

অনুষ্ঠানে ড. পার্থ কুমার পন্ডিত চাকরিতে স্থায়ী হওয়া কর্মচারীদের কাজের মাধ্যমে বিমান ও দেশের প্রতি অনুগত্য থেকে কাজ করার আহ্বান জানান।

তিনি তার বক্তব্যে বলেন, বিমান শ্রমিক লীগের দীর্ঘদিনের দাবি ক্যাজুয়াল শ্রমিকদের স্থায়ীকরণের প্রাথমিক ধাপ আজকের এই ২৫ জন কর্মচারীর স্থায়ীকরণ। ধীরে ধীরে বিমান ব্যবস্থাপনা বিমানের সকল ক্যাজুয়াল কর্মচারীদের স্থায়ীকরণ করবে।

বিমান শ্রমিক লীগ (সিবিএ) সভাপতি মশিকুর রহমান বলেন, বিমান শ্রমিক লীগ সবসময় সাধারণ কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবির সাথে ছিল এবং থাকবে। বিমান ব্যবস্থাপনা পর্ষদ ক্যাজুয়াল কর্মচারীদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। বিমানের সকল ক্যাজুয়াল কর্মচারীদের স্থায়ীকরণ এখন সময়ের ব্যাপার মাত্র।

সাধারণ সম্পাদক মন্তাছার রহমান কর্মচারীদের ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে কাজ করে বিমানকে আন্তর্জাতিক মানের এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করার আহবান জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.