আবারও বিশ্বসেরা বিমানসংস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্স

আবারও বিশ্বসেরা বিমানসংস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্স।

বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব অর্জন করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এই স্বীকৃতি দিয়েছে মার্কিন ট্রাভেল কোম্পানি ট্রিপ অ্যাডভাইজার। গত বছরও তাদের তালিকায় বিশ্বসেরা ছিলো সিঙ্গাপুর এয়ারলাইন্স। খবর স্টার অনলাইনের।

টানা দুই বছর সেরার খেতাব অর্জনে উচ্ছ্বসীত সিঙ্গাপুর এয়ারলাইন্সের নির্বাহী পরিচালক (সিইও) গোহ চোন পং। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে সেরা এয়ারলাইন্স হওয়ার মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। একইসঙ্গে ধারাবাহিকভাবে এ অর্জন আমরা ধরে রাখতে চাই। আমরা আমাদের গ্রাহকদের তাদের চলমান সহায়তার জন্য ধন্যবাদ জানাই। সেইসঙ্গে আমাদের স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদের গ্রাহকদের সর্বোত্তম ভ্রমণ অভিজ্ঞতা দিয়ে থাকেন।’

ট্রিপ-অ্যাডভাইজার ফ্লাইট, ক্রুজ অ্যান্ড কারের প্রেসিডেন্ট ব্রায়ান সল্টজবার্গ সিঙ্গাপুর এয়ারলাইন্সকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী ট্রাভেলারদের প্রিয় এয়ারলাইন্স হিসেব করে বিশ্ব সম্প্রদায়ের পর্যালোচনা তথ্যের ভিত্তিতে প্লেন সংস্থাগুলোকে এ স্বীকৃতি দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.