বিয়ের পাঁচ মাস যেতে না যেতেই বাবা হচ্ছেন কপিল!

বিয়ের পাঁচ মাস যেতে না যেতেই বাবা হচ্ছেন কপিল!

গত বছরের ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাতকে বিয়ে করেন ভারতের খ্যাতনামা কৌতুকশিল্পী কপিল শর্মা। বিয়ের পরপরই আবারো কপিল ব্যস্ত হয়ে পড়েন ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে। এবার ভক্তদের সুখবর দিলেন এই কমেডি অভিনেতা।

শোনা যাচ্ছে, বিয়ের পাঁচ মাসের মাথায় বাবা হতে চলেছেন কপিল। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে কপিলের বাবা হওয়ার খবর প্রকাশিত হয়।

জানা যাচ্ছে, কপিল শর্মার মা ইতোমধ্যেই গিন্নির দেখাশোনা করতে মুম্বাইতে এসে থাকছেন। যদিও বাবা হওয়ার খবর কপিল ও গিন্নির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কপিলের বাবা হতে চলার খবরে আপাতত তার পরিবার ও ভক্তরা বেশ আনন্দিত।

এদিকে কপিলের বাড়িতে নতুন অতিথি আসছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ইতোমধ্যে দম্পতির ঘনিষ্ঠ বান্ধবী ভারতী সিং কপিল-গিন্নি সম্পর্কে টুইটে লিখেছেন, গিন্নি ভাগ্যবতী বলেই কপিলের মতো স্বামী পেয়েছেন৷

ভারতী জানান, কপিলও দারুণভাবে গিন্নির যত্ন নেন। কপিলের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আবার তার ওপর যত্ন করা নিয়ে দুয়ে-দুয়ে চার করার চেষ্টাও করছেন বি টাউনের একাধিক মহল।

প্রসঙ্গত, কপিলই হল একমাত্র কৌতুকশিল্পী যার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রের্কডে রয়েছে। কপিল ও গিন্নির সম্পর্ক সেই কলেজ জীবন থেকে। বছর দেড়েক আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের প্রেমিকার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন কপিল শর্মা। এরপর গতবছরের শেষে রাজকীয় আয়োজনে বিয়ের পর্ব সারেন কপিল ও গিন্নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.