চীন ভারতীয়দের ফিরিয়ে আনার অনুমতি দিতে দেরি করছে !

বেশ কিছু ভারতীয় চীনের করোনা ভাইরাস আক্রান্ত উহান শহরে আটকে রয়েছেন। তাঁদের সেই দেশ উদ্ধার করে আনতে চায় ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমান। কিন্তু সেই বিমানটিকে এখনও সে দেশের যাওয়ার অনুমতি দেয়নি চিন ।

একটি সূত্র দাবি করছে “ইচ্ছাকৃতভাবেই ছাড়পত্র দিতে বিলম্ব” করছে চিন। কয়েকদিন ধরেই এমন অভিযোগ উঠছিল যে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার নামে উদ্ধারকারী বিমানটি উহানে ঢুকতে পারছে না। কারণ, চিনের আকাশসীমায় ঢোকার ছাড়পত্র এখনও মেলেনি।

গত ১৭ ফেব্রুয়ারি ভারতীয়দের চিন থেকে উদ্ধার করে ভারতে নিয়ে আসার ঘোষণা করে ভারত। পাশাপাশি করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার সরঞ্জাম দিয়ে উহান প্রশাসনকে সহযোগিতা করতে চায় ভারত, এমনটাও জানিয়েছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। কিন্তু তা সত্ত্বেও ওই দেশের তরফ থেকে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন  তারা।বেজিংয়ের তরফ থেকে ভারতীয় বিমানকে অনুমতি দিতে দেরি হওয়ার বিষয়ে ওই সূত্রটি জানিয়েছে, “ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে এখনও ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন বিমান সেদেশে যাচ্ছে। তাহলে কেন চিন সরকার ভারতীয় বিমানকে ছাড়পত্র দিতে দেরি করছে? তারা কি ভারতের প্রতি আগ্রহী নয়? ওরা কেন আমাদের নাগরিকদের উহান থেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে বাধার সৃষ্টি করছে? তবে কি চিন ইচ্ছাকৃতভাবেই ভারতীয় নাগরিকদের কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে রাখতে চাইছে?”

যদিও শুক্রবারই বিভিন্ন মহল থেকে ওঠা এমন অভিযোগ খারিজ করে দেয় বেজিং।

এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কারণে চিনে মোট ২,২৩৬ জনের মৃত্যুর খবর মিলেছে। হুবেই প্রদেশে নতুন ভাবে আক্রান্ত হয়েছেন আরও ১১৮ জন। গোটা দেশে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছুঁয়েছে বলে খবর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.