‘ম্যাগনেট’ মাছ ধরা পড়ল পদ্মায়

শরীয়তপুরে মাঝ পদ্মায় জালে একটি ‘ম্যাগনেট’ মাছ ধরা পড়েছে। সম্প্রতি সাড়ে ৩ কেজি ওজনের ওই মাছটি শুরেশ্বর উপজেলার কালাই গ্রামের জহির মিয়ার জালে ধরা পড়ে।

জানা গেছে, প্রতিদিনের মতোই মাঝ পদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন জহির মিয়া। তখনই ওই ‘ম্যাগনেট’ মাছটি তার জালে ধরা পড়ে। পরে মাছটি বিক্রির উদ্দেশে মাওয়া ঘাটের জীবন দাশের মৎস্য আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছটির দাম ৪ হাজার টাকা ওঠে।

কিন্তু বিরল প্রজাতির ‘ম্যাগনেট’ মাছ হওয়ায় সেটি লৌহজংয়ে পদ্মা সেতুর দোগাছি সার্ভিস এরিয়ার প্রাণী জাদুঘরে দিয়ে দেয়া হয়। এর বিনিময়ে কোনো টাকা নেননি জহির মিয়া।

স্থানীয়দের ধারণা, ‘ম্যাগনেট’ মাছটি সাগর থেকে ভাসতে ভাসতে পদ্মায় চলে এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.