উড়োজাহাজ উড্ডয়ন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করতে তিনদিনের সফরে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৯ মার্চ) প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছুবে বলে জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (২৮ মার্চ) দূতাবাস সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের আন্তঃদাপ্তরিক প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যালান বার্সিন।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ফেডারেল এভিয়েশন
এবং পররাষ্ট্র দফতরের কর্মকর্তারাও প্রতিনিধি দলটিতে রয়েছেন।
দলটির সফর প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, আমরা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের এ সফরকে স্বাগত জানাই। এই সুযোগ দু’দেশের নাগরিকদের অধিকতর নিরাপত্তা নিশ্চিত ও মতামত বিনিময়ে কাজে লাগাতে চাই।
