বিমানের পাইলট কেবিন ক্রুদের বেতনের ১০ ভাগ কাটার সিদ্ধান্ত

পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ সিদ্ধান্ত

পাইলট, কেবিন ক্রু এবং গ্রুপ ৬ থেকে তদূর্ধ্ব কমর্র্কতাদের মূল বেতনের ১০ ভাগ হারে কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। চলতি মার্চ মাস থেকে এ আদেশ কার্যকর করা হবে।
গতকাল রোববার পরিচালক (প্রশাসন) মো: জিয়া উদ্দন আহমেদ স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ তথ্য উল্লেখ রয়েছে। আদেশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণকালীন এবং তৎপরবর্তী সময়ের সঙ্কট উত্তরণে গৃহীত জরুরি পদক্ষেপ সংক্রান্ত বিষয়ে নির্বাহী পদের সভায় নেয়া সিদ্ধান্তের সারমর্মে বলা হয়েছে, করোনাভাইরাস বিশ্বজুড়ে ছেয়ে গেছে এবং বাংলাদেশেও এর প্রাদুর্ভাব শুরু হয়েছে।

এ পরিস্থিতিত মোকাবেলায় বিমানের ১৫টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালন বন্ধ এবং ব্যবসাকার্যক্রম সঙ্কুচিত করা হয়েছে। প্রশাসনিক আদেশের সিদ্ধান্তে বলা হয়েছে, ষষ্ঠ থেকে তদূর্ধ্বের কর্মকর্তাসহ ককপিট এবং কেবিন ক্রুদের মূল বেতনের ১০ শতাংশ হারে অর্থাৎ, মার্চ/২০২০ মাস থেকে কর্তন করা হবে। সবার ওভারটাইম বন্ধ করা হলো।

মার্চ মাস থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওভারটাইমের কোনো অর্থ প্রদান করা হবে না। কেবিন ক্রুদের প্রকৃত উড্ডয়ন ঘণ্টার ভিত্তিতেই ইউএস২১.৪৩ প্রতি ঘণ্টা হারে (ইউএস১৫০০/৭০ ঘণ্টা) আউটস্টেশন মিল/ ওভারসিস অ্যালাউন্স ভাতা প্রদান করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.