বিমানের পাইলট ও কেবিন ক্রুদের মাসিক ডেজঅফ ৮দিন

ডেজ অফ বাবদ ক্ষতিপুরণ প্রথা বাতিল

এভিয়েশন নিউজ : বিমানের  ককপিট এবং কেবিন ক্রুদের প্রতি মাসে ৮দিন ছুটি (ডেজঅফ) দেয়া হয়েছে। ডেজ অফ বাবদ চলতি মাস থেকে কোন ধরনের ক্ষতিপুরণ দেয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে রিফিউজড ডেজ অফ সমুহ এ সময়ে প্রদান করতে হবে যেন রিফিউজড ডেজ অফ এর বিপরীতে বিশেষাধিকার ছুটির নগদায়ন সংশ্লেষ না হয়।

এছাড়াও পাইলট-কেবিন ক্রুসহ বেতন বিভাগ ৬ষ্ঠ হতে তদুর্ধের কর্মকর্তাদের মুল বেতনের ১০ শতাংশ হারে অর্থ কর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মার্চ ২০২০ সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

গত ২২ মার্চ বিমানের পরিচালক প্রশাসন থেকে এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বিমানের সকল প্রশাসনিক, কারিগরি ও অপারেশনাল কর্মচারী, প্রকৌশল কর্মকর্তা এবং কেবিন ক্রুদের সব ধরনের ওভারটাইম ভাতা প্রদান বন্ধ করা হয়েছে। মার্চ ২০২০ সাল হলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব কর্মকর্তা-কর্মচারীগনকে কোন ধরনের ওভারটাইম দেয়া হবে না। গত ১৫ মার্চ বিমানের নির্বাহী পরিচালকদের (ইডি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বলা হয়ছে, করোনা ভাইরাস (কোভিড- ১৯) বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্যসংস্থা থেকে একে মহামারি ঘোষনা করা হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের বিমান চলাচল কতৃপক্ষ সাময়িকভাবে সেসব দেশে যাত্রী প্রবেশ নিষেধাজ্ঞা জারি করায় ইতিমধ্যে বিমানের ১৫টি আন্তজাতিক রুটে ফ্লাইট পরিচালণা বন্ধ এবং ব্যবসায়িক কার্যক্রম সংকুচিত করা হয়েছে। এই অবস্থায় আর্থিক সাশ্রয়ে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় নেয়া অন্যান্য সিদ্ধান্ত গুলো হল

সকল প্রশাসনিক, কারিগরি ও অপারেশনাল কর্মচারী এবং প্রকৌশল কর্মকর্তাদের ওভারটাইম বন্ধ করা হল। মার্চ ২০২০ সাল হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওভারটাইমের কোন অর্থ প্রদান করা হবে না। অনিবার্য কারণে কোন কর্মচারীকে ওভারটাইম দিতে হলে তার রেকর্ড রাখতে হবে এবং ওভারটাইমের জন্য প্রযোজ্য অর্থ বিমানের আর্থিক সংকট উত্তরণ সাপেক্ষে পরবর্তীতে প্রদান করা হবে।

কেবিন ক্রুদের প্রকৃত উড্ডয়ন ঘন্টার ভিত্তিতেই ইউএসডি ২১.৪৩ প্রতি ঘন্টা হারে (ইউএসডি ১৫০০/৭০ঘন্টা) আউট স্ট্যান্ডিং মিল/ ওভারসিস অ্যালাউন্স ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য আগে কেবিন ক্রুগণ মাসে ৭০ ঘন্টার জন্য ১৫০০ ডলার হিসাবে আউট স্ট্যান্ডিং মিল/ ওভারসিস অ্যালাউন্স ভাতা পেতেন। কোন ক্রু ৭০ ঘন্টা ডিউটি না করলেও এই ১৫শ ডলার পেতেন। এখন থেকে এই নিয়ম রহিত করা হয়েছে। এখন থেকে একজন কেবিন ক্রু মাসে এক ঘন্টা ডিউটি করলে এক ঘন্টার ভাতা পাবেন।

কেবিন ক্রুদের সকল ওভারটাইম ভাতা প্রদান রহিত করা হলো। কেবল লন্ডন স্টেশনের ক্ষেত্রে  অনিবার্য কারণে ওভারটাইম ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। উল্লেখ্য এক্ষেত্রেও কোন কর্মচারীকে ওভারটাইমে নিয়োজিত রাখা হলে তার রেকর্ড রাখতে হবে এবং ওভারটাইমের জন্য প্রযোজ্য অর্থ বিমানের  আর্থিক সংকট উত্তরণ সাপেক্ষে প্রদান করা হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.