রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাক এর জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’র ডিরেক্টর রেজিনা নাসির সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
চুক্তির আওতায় প্লাটিনাম এইস, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরির রবি গ্রাহকরা অগ্রাধিকারভিত্তিতে চেক-ইন সুবিধাসহ রিসোর্টটির রুম ট্যারিফে ৩৩ দশমিক ৩ শতাংশ এবং ফুড অ্যান্ড বেভারেজে ১২ দশমিক ৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। ‘সিএটি’ (ঈঅঞ) লিখে ১২১৩ নম্বরে এসএমএস পাঠিয়ে ‘ধন্যবাদ’ কর্মসূচীর আওতায় নিজের অবস্থান জানতে পারবেন গ্রাহকরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র লয়ালটি অ্যান্ড উইন-ব্যাক এর ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’র মার্কেটিং কনসালট্যান্ট তৃণা ফাল্গুনী।