জীবাণুমুক্ত করা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শাহজালাল বিমাবন্দরের টার্মিনাল ভবনসহ পুরো বিমানবন্দর এলাকা জীবাণুণাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করেছে বাংলাদেশ বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বিশেষ দল।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু ঘাঁটির কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন আসিফ ইকবালের নেতৃত্বে ২ নম্বর টার্মিনাল থেকে শুরু হয় এই কর্মসূচি।

২৬ সদস্যের বিশেষ দল হ্যান্ড হেল্ড স্প্রে দিয়ে বিমাবন্দরেরর এপ্রোন এলাকা, অ্যারাইভাল ও ডিপাচার্র লাউঞ্জ, হেল্প ডেস্ক, ইমিগ্রেশন, লাগেজ ট্রলি, দেয়ালসহ বিমানবন্দরের আনাচে কানাচে জীবাণুমুক্ত করেন। এছাড়া পুরো আবাসিক এলাকা ও রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে বিশেষ গাড়ি থেকে জীবাণুনাশক ছিটানো হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমান্ডিং অফিসার। বিশেষ ফ্লাইট আসা যাওয়ার পর যাত্রীদের ব্যবহৃত স্থানগুলো নিয়মিত জীবাণুমুক্ত করা হলেও বিমানবাহিনীর এই কর্মসূচির মাধ্যমে একযোগে পুরো এলাকা জীবাণুমুক্ত করা হচ্ছে। দিনব্যাপী চলবে এই কার্যক্রম।

Comments (0)
Add Comment