শনিবার ফিরছেন অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি

বিশেষ ফ্লাইটে করে অস্ট্রেলিয়ায় আটকে পড়া আরও ১৫৭ বাংলাদেশি নাগরিক আগামী শনিবার দেশে ফিরবেন। এদিন বিকেল ৪টায় তারা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি ওই নাগরিকরা শ্রীলঙ্কান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন। ফ্লাইটটি কলম্বো হয়ে ঢাকায় পৌঁছাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এই বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরতে নিবন্ধন করেন ৩৪০ বাংলাদেশি। এর মধ্যে ১৫৭ জন শনিবার দেশে ফিরবেন।

Comments (0)
Add Comment