আগামী ১৬ মে পর্যন্ত বাংলাদেশের বিমানবন্দরগুলোতে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এই সময়ের আগেই দেশি এয়ারলাইন্সগুলো বিভিন্ন রুটে নিজেদের ফ্লাইট চলাচল সীমিত ও বাতিল করেছিল।
বাংলাদেশে আসা বিদেশি বিমানসংস্থাগুলোর মধ্যে এয়ার ইন্ডিয়া ৩০ জুন পর্যন্ত সব ধরনের শিডিউল ফ্লাইট স্থগিত করেছে। তাই বলা যায় ৩০ জুনের পরেই বাংলাদেশে ফ্লাইট চালু করবে এয়ার ইন্ডিয়া।