মাত্র ১ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে একটি বিমান!

মাত্র ১ জন ভুটানের নাগরিককে নিয়ে ঢাকা থেকে দেশে ফিরেছে ভুটানের ড্রাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট।

এদিকে,একমাসেরও বেশি সময় ধরে ভারতে আটকে থাকা মোট ১৬৫ বাংলাদেশি নাগরিক আজ বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। এছাড়া বাংলাদেশে আটকে থাকা ১৬৮ জন ভারতীয় নাগরিক এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment