বিমান যাত্রীরা স্পেনে গেলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন

ইউরোসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক স্পেনে প্রবেশ করলে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন তারা শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রে ও ফার্মেসিতে যেতে পারবেন। এছাড়া বাধ্যগতভাবে মাস্ক পরতে হবে। মঙ্গলবার (১২ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আগামী শুক্রবার থেকে নির্দেশনাটি কার্যকর হবে।শুক্রবার (১৫ মে) থেকে জরুরি অবস্থা চলাকালীন অর্থাৎ আগামী ২৪ মে পর্যন্ত যেসব যাত্রী স্পেনে প্রবেশ করবেন, তাদের অবশ্যই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Comments (0)
Add Comment