লায়ন এয়ারে ঢাকা ছাড়লেন ১৯৭ জন যাত্রী

লায়ন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন আরও ১৯৭ থাই নাগরিক।

লায়ন এয়ারের এই বিশেষ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এ সময় নিজেদের নাগরিকদের বিদায় দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন থাই রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৫ খাই নাগরিক।

Comments (0)
Add Comment