চরম সংকটে ভারতের বিমান সংস্থাগুলো

গত ২৫ মার্চ থেকে ভারতে সমস্ত যাত্রীবাহী ফ্লাইট বন্ধ। চতুর্থ দফার লকডাউনে আগামী ৩১ মে পর্যন্ত পরিষেবা শুরু করতে পারবে না বিমান সংস্থাগুলি। ফলে, দু’মাসের বেশি কোন আয় নেই ভারতীয় বিমান সংস্থাগুলির। অথচ, কর্মীদের বেতন দেওয়া, বিমানবন্দরে প্লেনের পার্কিং ফি, প্রভৃতি খাতে খরচ কমেনি। লকডাউনের মধ্যে যে সমস্ত যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিটের পুরো টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে ডিজিসিএ। তাতে বিমান সংস্থাগুলির আর্থিক হাল আরও করুণ হয়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের থেকে সরাসরি আর্থিক সুবিধা পাওয়ার বিরাট প্রত্যাশা ছিল বিমান সংস্থাগুলির। কিন্তু, সে গুড়ে বালি! রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেসামরিক বিমান পরিবহণের জন্য ঘোষণায় ছিল কেবল সংস্কারের বার্তা, কোনও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ছিল না।

এই অবস্থায় এক বা একাধিক ভারতীয় বিমান সংস্থা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। বিমান পরিবহণ সহ ট্রাভেল এজেন্ট, হোটেল, পর্যটন ইত্যাদির মতো সহযোগী ক্ষেত্রগুলিতে কত মানুষের চাকরি যাবে, তার কোনও ইয়ত্তা নেই।

 

Comments (0)
Add Comment