ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি চেয়েছে টার্কিশসহ অনেক এয়ারলাইন্স

বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, টার্কিশসহ অনেক এয়ারলাইন্সই ঢাকায় ফ্লাইট চালানোর জন্য অনুমতি চেয়েছে। সিভিল এভিয়েশনের প্রস্তুতিও রয়েছে। কিন্তু পাবলিক পরিবহন যদি চালু না করা যায় তাহলে যাত্রী আসবে কি করে? টেন পার্সেন্ট যাত্রীর প্রাইভেট কার আছে। এ দিয়ে তো আর ফ্লাইট ভরবে না। এ ছাড়া বিদেশী কয়েকটি এয়ারলাইন্স জুন থেকে ঢাকায় ফ্লাইট চালানোর অনুমতি চেয়েছে। আমরা সেটা দেয়ার আাগে দেখছি কারা কোন দেশ থেকে আসবে। বিপরীতে বাংলাদেশ থেকে যাত্রী অন্য দেশে যেতে পারবে কিনা সেটাও দেখতে হবে। কেননা ঠিক এই মুহূর্তে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব উর্ধমুখী। এ রকম পরিস্থিতিতে বিদেশীরা বাংলাদেশীদের গ্রহণ করতে চাইবে কিনা সেটাও দেখতে হবে।

Comments (0)
Add Comment