রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন নিহত

মঙ্গলবার রাশিয়ার পূর্ব চুকোতকা অঞ্চলে বিমানবন্দরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। আনাদির কাছে চুকোতকা প্রধান বিমানবন্দরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহার করা হতো।

স্থানীয় গভর্নর রোমান কোপিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও একজন প্রযুক্তিবিদ ছিলেন। তারা চারজনই ঘটনাস্থলে মারা গেছেন।

রাশিয়ার বিভিন্ন সংস্থা জানিয়েছে, এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে রক্ষণাবেক্ষণ জনিত কিছু কাজ শেষে পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায়, পরীক্ষামূলক উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

সূত্র : দ্যা মস্কো টাইম

Comments (0)
Add Comment