সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য বিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ০১/০৬/২০২০ তারিখ হতে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট)ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৫ জুন, ২০২০ পর্যন্ত বর্ধিত করা হলো। এ নিষেধাজ্ঞা পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে -এর সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।
কার্গো, ত্রান-সাহায্য, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।
আদেশক্রমে,
চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।