৩৯ যাত্রী নিয়ে কলকাতা থেকে ফিরলো নভোএয়ারের বিশেষ ফ্লাইট

ঢাকা, ৩১ মে ২০২০ : নভোএয়ার করোনা পরিস্থিতিতে কলকাতায় আটকে পড়া ৩৯ জন বাংলাদেশীকে ঢাকায় নিয়ে এসেছে। বিশেষ ফ্লাইটটি রোববার স্থানীয় সময় বিকাল ৩টা ৫৭ মিনিটে কলকাতা থেকে ছেড়ে স্থানীয় সময় বিকাল ৫টা ১৮ মিনিটে ঢাকায় পৌঁছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধের কারণে গত ১৫ই মার্চ থেকে ভারতের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
Comments (0)
Add Comment