করোনা মহামারীর প্রভাবে ভ্রমণ চাহিদা কমে যাওয়ায় ৭৫টি অভ্যন্তরীণ বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম সাময়িক বন্ধের অনুমোদন পেলো ১৫টি মার্কিন বিমান প্রতিষ্ঠান। বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন প্রশাসন বিভাগ। রয়টার্স
এ বিষয়ে দেশটির পরিবহন বিভাগ জানায়, করোনার কারণে বিমানে ভ্রমণ চাহিদা ব্যাপক কমে গেছে। ফলে দেশের অভ্যন্তরীণ সকল বিমানবন্দরে প্রত্যকটি বিমান প্রতিষ্ঠানের অন্তত একটি ফ্লাইট যাতে চালু থাকে সেই ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। গেলো ২২ মে এ নিয়ে একটা খসড়া তালিকা প্রকাশের পর আপত্তি জানায় সংশ্লিষ্টরা। তবে ফ্লাইটসূচি তালিকায় কোন পরিবর্তন করেনি সরকার।
করোনার প্রণোদনা হিসেবে মার্কিন বিমান প্রতিষ্ঠানগুলোকে ২৫ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে দেশটির সরকার। সরকারি সহায়তার শর্তে কোম্পানিগুলোকে বলা হয়, কোম্পানিগুলো সবগুলো বিমানবন্দরে যাতে নূন্যতম সেবা কার্যক্রম অব্যাহত রাখে। তবে বিমান টিকেট চাহিদায় ব্যাপক ধস হওয়ায় অনেক বিমান কোম্পানি ফ্লাইট সেবা কার্যক্রম বন্ধ করে দেয়।
এদিকে য্ক্তুরাষ্ট্রের জনপ্রিয় দুটি বিমান প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারলাইনস্ ও ডেল্টা এয়ারলাইনসকে ১১টি বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দেয়া হয়। অন্যদিকে, ৬টি বিমানবন্দরে সেবা কার্যক্রম ব্যহত রাখার অনুমোদন পায় দেশটির আরেক বিমান প্রতিষ্ঠান এলিজিয়্যান্ট এয়ার।
বিমান প্রতিষ্ঠানগুলো বলছে, করোনার কারণে বিমান বিক্রিতে চলছে ব্যাপক ধস। এ অবস্থায় বিমান চলাচল অব্যাহত রাখলে আমাদের এক মাসে আর্থিক ক্ষতি গুণতে হচ্ছে প্রায় ১০ বিলিয়ন ডলার। ইতিমধ্যেই আমাদের অর্ধেকেরও বেশি বিমান হাবে পার্ক করা রয়েছে। চাহিদা না থাকায় হাজার হাজার বিমান ফ্লাইট বাতিল করতে হচ্ছে।
এর আগেও বেশকিছু বিমান প্রতিষ্ঠানগুলোকে সেবা কার্যক্রম সাময়িক বন্ধের অনুমোদন দেয় দেশটির পরিবহন সংস্থা।