বিমান বাহিনীর হেলিকপ্টারে করোনা আক্রান্ত ডা. নাহিদ যশোর থেকে ঢাকায়

যশোরের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার করোনাভাইরাসে আক্রান্ত ডা. নাহিদ সিরাজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে তাকে ঢাকায় আনা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, যশোর বিমান বাহিনীর ঘাটি মতিউর থেকে রাত ৮টা ২ মিনিটে যাত্রা করে হেলিকপ্টারটি রাত ৮টা ৫০ মিনিটে ঢাকায় বিমান বাহিনীর ঘাটি বাশার-এ অবতরণ করে।

ডা. নাহিদ সিরাজের সঙ্গে অ্যাটেনডেন্ট হিসেবে ডা. আনজুম সোনিয়া এবং ডা. উত্তম রয়েছেন। প্রয়োজনীয় সব যোগাযোগ বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

Comments (0)
Add Comment