প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার্ড করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে সিএমএইচে রেফার্ড করা হয়।
বদর উদ্দিন আহমদ কামরানকে হেলিকপ্টারযোগে সিএমএইচে পাঠানো হয়েছেন বলে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন।
এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
শামসুদ্দিন হাসপাতালের অধীক্ষক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছা তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর। তাই পরিবারের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমরা তাকে সিএমএইচে রেফার্ড করেছি।