করোনাভাইরাস সংক্রমণে ব্যবসা কার্যক্রম মারাত্মক ভাবে পতনের জেরে কর্মীদের জন্য আসন্ন গ্রীষ্মকালীন বোনাস অর্ধেক কমানোর পরিকল্পনা করছে বিমানসংস্থা জাপান এয়ারলাইনস (জেএএল)। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে।
সূত্রগুলো বলছে, উড়োজাহাজ সংস্থাটি তাদের কর্মীদের এ বিষয়ে অবগত করেছে এবং তা বাস্তবায়নে শ্রমিক ইউনিয়নের সঙ্গে চলতি মাসে একটি চুক্তিতে পৌঁছতে চাইছে।
সাম্প্রতিক বছরগুলোয় দুই মাসের বেতনের সমপরিমাণ বোনাস দিয়ে আসছিল জেএএল। কিন্তু এবার এক মাসের বেতনের সমপরিমাণ বোনাস দিতে চাইছে কোম্পানিটি। এর আগে ২০১১ সালে এমন বোনাস দিয়েছিল জাপানের বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটি। ২০১০ সালে দেউলিয়া ঘোষণার পরবর্তী বছরে এ কর্তিত বোনাস দেয়া হয়েছিল।