অমিতাভ শ্রমিকদের জন্য ৬টি চার্টার্ড বিমান ভাড়া করলেন

অমিতাভ বচ্চন করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে লকডাউনে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের বাড়িতে ফেরাতে উদ্যোগী হয়েছেন । বলিউড বাদশাহ তাদের জন্য ৬টি বিমান ভাড়া করেছেন ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, অমিতাভ মুম্বাই থেকে ১ হাজার শ্রমিককে বাড়িতে ফেরত পাঠাচ্ছেন। একাধিক গন্তব্যে তাদের নিয়ে রওনা দিচ্ছে ৬টি চাটার্ড বিমান।

ইন্ডিগোর এ-৩২০ এয়ারবাস মুম্বাই থেকে উত্তরপ্রদেশের দিকে ইতিমধ্যেই রওনা দিয়েছে। ওই বিমানে রয়েছেন ১৮০ জন অভিবাসী শ্রমিক। এরপর আরও ৫টি বিমান বিভিন্ন গন্তব্যে যাবে।

অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর রাজেশ যাদব জানান, শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য বিগ বি নিজেই সব দেখাশোনা করছেন।

এর আগে শ্রমিকদের জন্য ট্রেনে যাতায়াতের পদক্ষেপ নিলেও বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাই অনেকটা বাধ্য হয়েই ৬টি বিমানের ব্যবস্থা করেন অমিতাভ।

জিনিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বচ্চন ১ হাজার শ্রমিককে সাহায্য করছেন। পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ুসহ বেশ কিছু রাজ্যে আটকেপড়া অভিবাসী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করছেন তিনি।

এর আগে গত ২৮ মার্চ থেকে অমিতাভ বচ্চন, হাজি আলি ট্রাস্ট ও পীর মখদুম ট্রাস্টের মাধ্যমে প্রতিদিন সাড়ে চার হাজার খাবারের প্যাকেট সরবরাহ করেন।

Comments (0)
Add Comment