বিমান ভাড়া নিয়ে সৌদিতে আটকে পড়া প্রবাসীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বাংলাদেশ সরকার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে মাধ্যমে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। তবে অন্য যেকোনো সময়ের চেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ান ওয়ে টিকেটের মূল্য দ্বিগুণেরও বেশি হওয়ায় প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস জেদ্দা কনস্যুলেট থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রাথমিকভাবে আগামী ২০ জুন রিয়াদ এবং পহেলা জুলাই জেদ্দা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। তবে চাহিদা অনুযায়ী আরও ফ্লাইট এর ব্যবস্থা করবে বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় ভ্রমণের সুবিধা প্রাপ্ত যেসব ব্যক্তি জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর মাধ্যমে ভ্রমণ করবেন  তাদের ওয়ান ওয়ে ইকোনমি ক্লাসের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০৩০ রিয়াল, বিজনেস ক্লাস এর টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০৩০ রিয়াল।

Comments (0)
Add Comment