মার্কিন এফ-১৫ যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

উত্তর সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫সি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিটে্র দিকে ব্রিটেনের পূর্ব ইয়র্কশায়ারের ফ্লামবোরো হেডের কাছে অনুশীলনের সময় মার্কিন এই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

বিমানের ধ্বংসাবশেষ এবং পাইলটকে খুঁজে পেতে সহায়তা করতে ব্রিটেনের উদ্ধার ও তল্লাশি টিমের সদস্যরা কাজ শুরু করেছে। ব্রিডলিংটন কোস্টগার্ড দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরুর তথ্য জানিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ বিমান এফ-১৫সি ইগল সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিটে উত্তর সাগরে বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ল্যাকঅ্যানহিথের ৪৮তম ফাইটার উইংয়ে নিয়োজিত ছিল বিমানটি। নিয়মিত অনুশীলনের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

স্কারবোরোর দক্ষিণের ফ্লামবোরোর কাছে মার্কিন যুদ্ধ বিমান এফ-১৫ বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি বলে জানিয়েছে, ডেইলি মেইল।

বিবিসি বলছে, বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। তবে ওই যুদ্ধবিমানে শুধুমাত্র একজন পাইলট ছিলেন বলে মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে।

সূত্র- ডেইলি মেইল।

Comments (0)
Add Comment