বিকালে বিমানের একটি ফ্লাইটে চেন্নাই থেকে ফিরছেন ৪০ বাংলাদেশী

করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যে ভারতে আটকা পড়া রোগী ও শিক্ষার্থীসহ প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, এ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।

লকডাউনের ঝুঁকির কারণে ভারতের চেন্নাইতে আটকা পড়া আরও ৭০ বাংলাদেশি নিয়ে আজ সন্ধ্যায়  দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান সুত্রে জানাগেছে বিকাল ৫টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা ফিরেছে ৪০ জন বাংলাদেশী। এরাও আটকা পড়া রোগী ও শিক্ষার্থীসহ বেড়াতে যাওয়া বাংলাদেশী।

Comments (0)
Add Comment