করোনা ফিরে আসায় ফ্লাইট চলাচল নিয়ে কঠোর বিধিনিষেধের পথে বেইজিং

চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় বুধবার কয়েক হাজার ফ্লাইট বাতিল এবং স্কুল বন্ধ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
বেইজিং থেকে বাইরে না যাওয়ার জন্য শহরের অধিবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে কঠোর বিধিনিষেধের পথে হাঁটছে চীনা কর্তৃপক্ষ।

বেইজিংয়ে বুধবার নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
দ্বিতীয় ধাপে সব মিলিয়ে দেশটিতে ১৩৭ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০৬ জনই বেইজিংয়ের। শ
হরটির মুখপাত্র জু হিজিয়ান সতর্ক করে বলেছেন, ‘রাজধানীতে মহামারি পরিস্থিতি অত্যন্ত মারাত্মক।
এই মুহূর্তে কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

Comments (0)
Add Comment