ভারতে ইতিমধ্যেই অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হলেও আন্তর্জাতিক ফ্লাইট এখনও বন্ধ রয়েছে।
তবে ভারতের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী হরদীপ সিং পুরি আগামী জুলাই মাস থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ইঙ্গিত দিয়েছেন।
তার মতে, করোনাভাইরাস ‘পূর্বাভাস অনুযায়ী’ আচরণ করলে জুলাই মাসে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা যেতে পারে।
ভারতে লকডাউন জারি করার সময় থেকেই যাত্রী বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
অবশ্য জরুরি প্রয়োজনে, পণ্য পরিবহনে এবং বিদেশ থেকে ভারতীয়দের উদ্ধারে কিছু বিমান অবশ্য লকডাউনের সময়ে চালানো হয়েছে।