বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের ‘রেসিডেন্ট কার্ডধারী’ ও নাগরিকদের দুবাইয়ে ফেরত নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। সেই বিশেষ ফ্লাইটে যেতে আগ্রহী প্রবাশীদের নিবন্ধন করার আহবান জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন বৃহস্পতিবার (১৮ জুন) জানান, যারা সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট কার্ডধারী, শুধু তাদের জন্য ফ্লাইট পরিচালনা করা হবে। এজন্য আগ্রহীদের নিবন্ধন করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতে যেতে আগ্রহীদের প্রথমে সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল অথরিটি ফর আইডেনন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ দফতরের ওয়েবসাইটে আবেদন করে অনুমতি নিতে হবে। এরপর অনুমতি পেলে বিমানের টিকিটের জন্য বিমানের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতে ফেরত যাওয়ার পর সবাইকে বিমানবন্দরেই করোনা টেস্ট করা হবে এবং ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকতে হবে। দেশটির স্বাস্থ্য অধিদফতরের অনুমোদিত করোনা ট্রেকিং মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে।