এভিয়েশন নিউজ রিপোট :শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের তৃতীয় আন্তজাতিক ফ্লাইট। ১৮ জুন দিবাদত রাত ২টা ১৩ মিনিটে বিমানটি অবতরন করে। গত ১৬ জুন আন্তজাতিক ফ্লাইট উন্মুক্ত হওয়ার পর ইতিমধ্যে ২টি ফ্লাইট পরিচালনা করেছে কাতার এয়াওয়েজে। সপ্তাহে ৩টি ফ্লাইট অবতরণের অনুমতি আছে এই বিমান সংস্থাটির। আজ রাতে এলো সপ্তাহের তৃতীয় ফ্লাইট।
দোহা অফিস সুত্রে জানাগেছে গতকাল(১৮ জুন) রাত ৯টায় কাতার এয়ারওয়েজের এই ফ্লাইটটি কিউআর ৬১৩ দোহা আন্তজাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বোয়িং ৭৭৭-৩৩৩ মডেলের এই উড়োজাহাজে ৪১৯টি আসন রয়েছে। উড়োজাহাজটি রাত ২টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আজ ভোর পোনে ৭টায় ফ্লাইটটি আবারো ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে রওনা হয়।