আজ মাদ্রিদ গেলেন ২৭৩ জন স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া বাংলাদেশি

এভিয়েশন নিউজ ডেস্ক : আজ শুক্রবার (১৯ জুন) সকাল ৮ টা ৩৫ মিনিটে স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশিকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইট যাত্রা শুরু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৭৩ জন স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট স্পেনের মাদ্রিদে গেল ।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ এই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে মাদ্রিদে অবতরণ করবে।

Comments (0)
Add Comment