ভারতে আন্তর্জাতিক ফ্লাইট চালু নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি

এখনই আন্তর্জাতিক ফ্লাইট নয়, জানিয়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার ৷
যতই জল্পনা চলুক, এখনই যে আন্তর্জাতিক উড়ান চালু হবে না, তা স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র।
একই সঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, আন্তর্জাতিক উড়ান ফের চালু করার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতেও চায় না কেন্দ্র।
সব দিক বিবেচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একটি বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি জানিয়েছে, তারা ইতিমধ্যেই নিজেদের দেশের মধ্যে উড়ান চালু করেছে।
আন্তর্জাতিক ফ্লাইটও তারা চালু করতে বদ্ধপরিকর।
কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্র আন্তর্জাতিক আকাশের দিকে কড়া নজর রেখেছে।
অন্যান্য দেশ ভারতীয়দের স্বাগত জানালেই আন্তর্জাতিক উড়ান চালুর বিষয়ে ভাবনাচিন্তা শুরু হবে।
সংবাদসংস্থা এএনআই-কে কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘‘ অন্যান্য দেশ কী করছে ৷
আমাদের বিমানগুলি সে দেশে যাওয়ার অনুমতি পাবে কী না, সে সবকিছুর উপরেই নির্ভর করছে আন্তর্জাতিক উড়ান চালুর বিষয়টা ৷’’

Comments (0)
Add Comment