ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাগানের ফুলের টবে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
এছাড়া প্রধান ফটকের গার্ড রুমের পাশে প্লাস্টিক স্ট্যান্ড, বিমানবন্দর প্রশাসনিক ভবন প্রধান ফটক সংলগ্ন গার্ড রুমের পাশে দইপাত্রে এবং
বিমান টাওয়ার বিল্ডিংয়ের পাশে পিট/কূপে এডিস মশার লার্ভা পাওয়া যায়।
এমনকি বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের পাশের রাস্তার ড্রেন ও ভিভিআইপি টার্মিনালের সামনে লেকের পাশে
পিট/কূপ/গভীর গর্তের পানিতে কিউলেক্স মশার লার্ভা পাওয়া যায়।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং আইএইচআর,
মাইগ্রেশন হেলথ ও ইমার্জিং ডিজিজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (২০০৫) অনুযায়ী এয়ারপোর্টের ৪০০ গজ
পরিধিব্যাপী মশকমুক্ত রাখার জন্য ছয় দিনব্যাপী এন্টোমলজিক্যাল সার্ভের (জরিপ) দ্বিতীয় দিনে এ চিত্র মেলে।
এ এন্টোমলজিক্যাল সার্ভে কার্যক্রম এডিসসহ অন্যান্য মশার প্রজনন স্থান শনাক্তকরণসহ পরিপক্ব মশার ঘনত্ব নির্ধারণ,
মশার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার এন্টোমলজিক্যাল টিম ৬টি ব্লকে বিভক্ত হয়ে বিমানবন্দর ও এর আশপাশের এলাকাতে এই কার্যক্রম পরিচালনা করছে।