অনুমতি পেলেও এখনো ফ্লাইট চালানো শুরু করেনি এমিরেটস।
এ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে এমিরেটস এয়ারলাইনস জানায়,
যাত্রীবাহী ফ্লাইট শুরুর ব্যাপারে অব্যাহত সহযোগিতার জন্য আমরা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমরা যথাসময়ে আমাদের ফ্লাইট সংক্রান্ত বিশদ তথ্য জানাব।
করোনা মহামারীর কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর লণ্ডন রুটে ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট।
রোববার (২১ জুন) দুপুর ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি (ড্রিমলাইনার ৭৮৭-৯) যুক্তরাজ্যের
লণ্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
এছাড়াও ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য অনুমতির অপেক্ষায় আছে আরো পাঁচটি বিদেশী এয়ারলাইনস।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার মালিন্দো এয়ার, সংযুক্ত আরব আমিরাতের এয়ার অ্যারাবিয়া,
ফ্লাই দুবাই, তুরস্কের টার্কিশ এয়ারলাইনস এবং ওমানের ওমান এয়ারওয়েজ ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে আগ্রহ দেখিয়ে আবেদন করেছে।
এর মধ্যে টার্কিশ এয়ারলাইনস, ওমান এয়ার ও এয়ার অ্যারাবিয়াকে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে বলেছে বেবিচক।
তবে আনুষ্ঠানিকভাবে এখনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি।
এ প্রসঙ্গে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর জানান,
ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে এরই মধ্যে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইনসকে অনুমতি দেয়া হয়েছে।
যার প্রেক্ষিতে ফ্লাইট পরিচালনা শুরুও করেছে কাতার এয়ারওয়েজ।