বৈধতার দাবিতে ফ্রান্সে ফের বিক্ষোভ

অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে ২০ দিনের মাথায় আবারো বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। রাজধানী প্যারিসের ন্যাশন থেকে শুরু করে স্থালিংগ্রাদে গিয়ে শেষ হয়। বিক্ষোভে কয়েক হাজার স্থানীয় নাগরিকসহ বেশকিছু বাংলাদেশিও অংশগ্রহণ করে।

বাঙালি কমিউনিটির একাধিক সংগঠনও যোগ দেয় বিক্ষোভে। এর মধ্যে বাংলাদেশি কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), ফ্রান্সে বাংলাদেশি শ্রমিক গ্রুপ, রেমিট্যান্স ফাইটার অব বাংলাদেশসহ আরও অনেক সংগঠন এতে অংশ নেয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বিভিন্ন দেশের অভিবাসীরা বক্তব্য দেন। বাংলাদেশি কমিউনিটির পক্ষে বলেন ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার এনকে নয়ন ও উবায়দুল্লাহ কয়েস।

সমাবেশে বক্তারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে, পূর্বনির্ধারিত সময়ের অনেক আগে থেকেই প্লাস দো লা নেশন এলাকায় দলে দলে লোক সমাগম হতে থাকে। তাদের হাতে ব্যানার এবং স্লোগান লেখা ফেস্টুন শোভা পায়।

স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণটি। এ সময় আন্দোলনকারীরা অনিয়মিত সকলকে নিয়মিত করা হোক, আমরা যাদের কাগজ আছে সম্মতি প্রকাশ করছি তাদেরকে নিয়মিত গ্রাহক ইত্যাদি স্লোগান দেয়।

করোনার কারণে সৃষ্টি হওয়া সংকটের কথা বিবেচনা করে ইউরোপের একাধিক দেশ অনিয়মিতদের জন্য সহজ পদ্ধতিতে নিয়মিত হওয়ার দ্বার উন্মোচন করে। আশা করা হয়েছিল ফ্রান্স সরকারও এমন কোনো উদ্যোগ নেবে। এ নিয়ে বিভিন্ন সংস্থা দাবি তুলার পাশাপাশি স্বয়ং ফ্রান্স জাতীয় সংসদের শতাধিক সদস্য একই দাবি তুলেন। কিন্তু এতেও সরকারের কোনো টনক নড়েনি। ফলে গত ৩০ মে বিক্ষোভের ডাক দেয় অভিবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

Comments (0)
Add Comment