করোনায় দেশে আটকে পড়া ২৪৬ জন প্যারিস ফিরে গেলেন

আজ বুধবার বেলা ১১টা ৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসী নাগরিক ও সেখানে স্থায়ীভাবে বসবাসকারী যাত্রীকে নিয়ে প্যারিস রওনা দিয়েছে ।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার সকালে নভোএয়ার বিশেষ ফ্লাইটে প্যারিসগামী এই ফ্লাইটের ৫৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসী নাগরিক ও সেখানে স্থায়ীভাবে বসবাসকারী যাত্রীকে সিলেট থেকে ঢাকায় আনা হয়।

নভোএয়ারএর বিশেষ ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় ঢাকায় পৌঁছায়।

Comments (0)
Add Comment